আঞ্চলিক শব্দভান্ডার
এই এলাকার মুখের ভাষার কিছু চেনা শব্দ, আর তার সহজ অর্থ
আমাদের এলাকার মানুষ রোজকার কথায় যে শব্দগুলো ব্যবহার করেন, সেগুলোর অনেকগুলোই প্রমিত বাংলা অভিধানে পাওয়া যায় না। এখানে এমন কিছু চেনা শব্দ, তার সহজ অর্থ আর একটা ব্যবহারিক উদাহরণ-বাক্য দেওয়া হলো — এই তালিকা সময়ের সাথে সাথে আরও বড় হবে।
হানি
পানি
“আরে এক গ্লাস হানি দে।”
ইগগা
একজন / একটা (একবচন)
“মানুষ ইগগা আইছে।”
হেতেরা
তারা / ওরা
“হেতেরা কাইল্লা আইবো।”
কাইল্লা
আগামীকাল অথবা গতকাল (প্রসঙ্গ অনুযায়ী)
“কাইল্লা আই বাজারে যামু।”
ইক্কিনি
একটু / কিছুটা
“ইক্কিনি হানি দেও।”
বেয়ান
সকাল
“বেয়ানে উডি কাম শুরু কইচ্ছি।”
ব্যাগ
সব / সবাই (আঞ্চলিক উচ্চারণ, "ব্যাগ মানুষ" মানে সব মানুষ)
“ব্যাগ মানুষ আইছে গা।”
হুনো
"শোনো"-র আঞ্চলিক রূপ
“হুনো, এদিকে আও।”
কন্ডে
কোথায়
“কন্ডে যওরে?”