চাকরি/সুযোগ
গ্রামের মানুষদের জন্য চাকরি ও সুযোগের খবর
ম্যানাজার
পদের উদ্দেশ্য ফাউন্ডেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন, কর্মী ও স্বেচ্ছাসেবকদের…
বিডি জবস
বিস্তারিত দেখুনম্যানাজার
পদের উদ্দেশ্য
ফাউন্ডেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন, কর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করা।
প্রধান দায়িত্ব ও কর্তব্য
১. ফাউন্ডেশনের দৈনন্দিন প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা।
২. বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকি করা।
৩. নির্বাহী কমিটি, কর্মী, স্বেচ্ছাসেবক, দাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় বজায় রাখা।
৪. প্রতিষ্ঠানের সভা, অনুষ্ঠান, প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা।
৫. প্রতিষ্ঠানের আয়-ব্যয়, বাজেট ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৬. কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন, সভার কার্যবিবরণী ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ করা।
৭. প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখা।
৮. নতুন প্রকল্প, সহযোগিতা ও তহবিল সংগ্রহের সম্ভাবনা চিহ্নিত করা।
৯. প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করা।
১০. প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রমের মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করা।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অগ্রাধিকারযোগ্য।
নেতৃত্ব, যোগাযোগ ও সাংগঠনিক ব্যবস্থাপনায় দক্ষতা।
সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কম্পিউটার, ই-মেইল ও অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা।
সততা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও মানবসেবার মানসিকতা।
জবাবদিহিতা: নির্বাহী কমিটি / সভাপতি / সাধারণ সম্পাদক।
কর্মের ধরন: পূর্ণকালীন বা খণ্ডকালীন, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী।