Timeline

Jahidul Islam

Jahidul Islam
Professionals

Jahidul Islam B-

Bangladesh Police

  • Govt. Service
  • Dhaka
*জাহিদুল ইসলাম মজুমদার, পিতা-বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ উল্লাহ মজুমদার*, তিনি ১৯৯৯ সালের ০১ই নভেম্বর , ফেনী জেলার পরশুরাম উপজেলা, ১নং মির্জানগর ইউনিয়নের, ৯নং ওয়ার্ড উত্তর কাউতলী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও বেড়ে উঠা এই গ্রামেই, তিনি শৈশবকাল পিতা-মাতা, ভাই-বোনের সাথে এই গ্রামীণ জনপদেই কাটিয়েছেন। শিক্ষাজীবনে তিনি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাক-প্রাথমিক, পরশুরাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরশুরাম সরকারি ডিগ্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করতেন।

তিনি *২০২৩ সালে* বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং অদ্যাবধি কর্মরত আছেন। তিনি চাকুরী জীবনে বাংলাদেশ পুলিশের *ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ চট্টগ্রাম ইউনিট, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০২ গাজীপুর ইউনিট সহ দেশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে চাকুরী করিয়াছেন। চাকুরীরত অবস্থায় বিশেষ করে করোনা-কালীন সময় যখন অসুস্থ ব্যক্তির কাছে নিজের পরিবার পরিজন আসতোনা ভয়ে সেই ভয়কে উপেক্ষা করে তিনি অন্যান্য করোনা যোদ্ধাদের সাথে একত্রিত হয়ে সামনে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজের প্রতি অবদান বলতে ব্যক্তিজীবনে তিনি নীতি বা আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এছাড়াও তিনি চাকুরির পাশাপাশি একাধিক সামাজিক সংগঠন যথাক্রমে পরশুরাম সমিতি চট্টগ্রাম, 'কুড়েঘর ফাউন্ডেশন' ও স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর সাথে সংযুক্ত থেকে সমাজের অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়েছেন,