সংগঠনের সাপ্তাহিক কাজের অংশ হিসেবে আজকের কার্যক্রম হলো পূর্ব নিজ কালিকাপুর জামে মসজিদের মাঠ, অযুখানা ও রাস্তা পরিষ্কার 🤎
ধন্যবাদ জানাই সংগঠন এর সদস্যদের কে।
+৪
০
আগস্ট ২০২৬
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
৩১ আগস্ট, ২০২৬ ·
২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি প্রকাশ
📢 নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশ
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ! সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন-এর ২০২৬–২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আজ প্রকাশিত হবে। 🎉
ইনশাআল্লাহ, নতুন নেতৃত্বের হাত ধরে আমাদের প্রিয় সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। 🤝
নতুন কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সততা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে যাবে।
ঐক্যের শক্তি, উন্নয়নের প্রতিশ্রুতি। ✊❤️
সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
— নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
০
জুলাই ২০২৬
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
১৬ জুলাই, ২০২৬ ·
চট্টগ্রাম এর পথে
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন এর উদ্যোগে ১৬০ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে
+১
০
জুন ২০২৬
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
১ জুন, ২০২৬ ·
ইমাম সাহেবের বিদায় উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা
হাফেজ আরাফাত হোসেন ইমাম সাহেবের বিদায় উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা তাঁর ভবিষ্যৎ জীবন ও দ্বীনি খেদমত কবুল করুন।
আমিন।
+২
০
ফেব্রুয়ারি ২০২৬
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ·
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন এর পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার
+৩
০
জানুয়ারি ২০২৬
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
১ জানুয়ারি, ২০২৬ ·
বছরের শেষ উপলক্ষে নিজকালিকাপুর যুবশক্তি সংগঠনের পক্ষ থেকে কিছু কথা
২০২৫ সালটি আমাদের জন্য ছিলো শেখা, কাজ করা ও মানুষের পাশে দাঁড়ানোর একটি অর্থবহ বছর। এই বছরেই আলহামদুলিল্লাহ ২১ আগস্ট ২০২৫ তারিখে “নিজকালিকাপুর যুবশক্তি সংগঠন”-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমাদের পথচলা শুরু হয়। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি সমাজের জন্য ছোট হলেও অর্থবহ কিছু কাজ করতে।
উদ্বোধনের পরপরই আমরা ২৫ আগস্ট ২০২৫ তারিখে মসজিদের আঙ্গিনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করি। এরপর ২৬ আগস্ট ২০২৫ তারিখে “পরিষ্কার হোক রাস্তা, এগিয়ে যাক সমাজ” — এই স্লোগানকে সামনে রেখে রাস্তার পাশের আগাছা পরিষ্কার করি, যাতে পরিবেশ সুন্দর হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।
শিক্ষা ও নৈতিক উন্নয়নের দিকেও আমরা গুরুত্ব দিয়েছি। ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুক্তবের ছাত্র-ছাত্রীদের মাঝে নূরানী বই বিতরণ করা হয়, যাতে তারা কুরআন শিক্ষা ও ইসলামী জ্ঞানে আগ্রহী হয়ে ওঠে এবং ছোট বয়স থেকেই নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।
১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চারটি মসজিদের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামিক সংগীতসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে।
আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মসজিদ, মাঠ ও রাস্তা পরিষ্কার, ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ, বস্তায় বালি ভরা ইত্যাদি কাজ করা হয়।
এছাড়া ০৩ অক্টোবর ২০২৫ তারিখে ফকির খিল যুব সমাজের সাথে যৌথভাবে আগাছা পরিষ্কার কার্যক্রমেও অংশ নিই।
এছাড়া সামাজিক অনুষ্ঠান এর দিনে মসজিদ পরিষ্কার ও রাস্তা ঘাট পরিষ্কার করতে আমরা সক্ষম হয়েছি
ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে কবর জিয়ারতের সঠিক নিয়ম সংক্রান্ত ব্যানার স্থাপন করা হয়, যাতে সবাই সঠিকভাবে কবর জিয়ারত করতে পারে এবং আখিরাতের প্রস্তুতির কথা স্মরণ করে। এছাড়াও সমাজের কল্যান মূলক বিভিন্ন কাজ করা হয় ।
এই সব কাজ আমরা করেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও সমাজের কল্যাণের উদ্দেশ্যে। আমাদের পথচলা এখনও অনেক দূর। সামনে আমরা ইনশাআল্লাহ আরও নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষামূলক উদ্যোগ, ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে যেতে চাই।
এই পথে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই যেন আমাদের পাশে থাকেন, পরামর্শ দেন এবং প্রয়োজনে হাত বাড়িয়ে দেন — এই কামনাই করি।
পরিশেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজ কবুল করেন এবং এই সংগঠনকে মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করেন — আমিন। 🤲
+১১
০
ডিসেম্বর ২০২৫
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
২৬ ডিসেম্বর, ২০২৫ ·
জিয়ারতের সময় কি পড়তে হবে সঠিক নিয়মের কিছু ব্যানার লাগানো
আমাদের অনেকেরই কবর জিয়ারতের সময় কি পড়তে হবে তা সঠিকভাবে জানা নেই,তাই সবাই যেন সঠিকভাবে কবর জিয়ারত করতে পারে তার জন্য নিজকালিকাপুর যুবশক্তি সংগঠন কতৃক কবর জিয়ারত করার সঠিক নিয়মের কিছু ব্যানার লাগানো হয়।আমরা মনে করি এর মধ্যে দিয়ে সবাই সঠিকভাবে কবর জিয়ারত করতে পারবে এবং মৃত্যুর কথা স্বরণ করবে ও আখিরাতের জন্য প্রস্তুতি নিবে।পরিশেষে দোয়া করি আল্লাহ যেন সকল মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন-আমিন।
+৫
০
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
৫ ডিসেম্বর, ২০২৫ ·
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস
৫ই ডিসেম্বর,
"আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস"
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"
হ্যাঁ, মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই স্বেচ্ছাসেবীরা।
নিজের ব্যাক্তিগত মূল্যবান সময় খরচ করে স্রোতের বিপরীতে গিয়ে দেশ,অসহায় মানুষদের জন্য কিছু করা এদের পেশা নয় নেশা হয়ে দাঁড়িয়েছে
বিনিময়ে কিছু পাবার আশায় নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। স্যালুট সকল স্বেচ্ছাসেবীদের কে জানাই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন এর পরিবারের পক্ষ। 🌹🇧🇩
+৫
০
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
৫ ডিসেম্বর, ২০২৫ ·
সংগঠনের সাপ্তাহিক কাজের অংশ
সংগঠনের সাপ্তাহিক কাজের অংশ হিসেবে আজকের কার্যক্রম হলো পূর্ব নিজ কালিকাপুর জামে মসজিদের মাঠ, অযুখানা ও রাস্তা পরিষ্কার ❤️
ধন্যবাদ জানাই সংগঠন এর সদস্যদের কে।
+৩
০
সেপ্টেম্বর ২০২৫
নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন
১ সেপ্টেম্বর, ২০২৫ ·
মুক্তবের ছাত্র-ছাত্রীদের মাঝে নূরানী বই বিতরণ করা হয়েছে।
নিজকালিকাপুর যুবশক্তি সংগঠন সর্বদা সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের উদ্যোগে মুক্তবের ছাত্র-ছাত্রীদের মাঝে নূরানী বই বিতরণ করা হয়েছে।
এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রাথমিক ধর্মীয় শিক্ষার ভিত্তি আরও সুদৃঢ় করা এবং ছোটদের মননে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। নূরানী বই প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন শিক্ষা ও ইসলামী জ্ঞান অর্জনে আরও আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
+৫
০
সংগঠনকে বার্তা দিন শুধু আপনি ও নিজ কালিকাপুর যুবশক্তি সংগঠন দেখবে
অ্যাকাউন্ট লাগবে না — নাম, মোবাইল ও ইমেইল দিয়ে বার্তা পাঠান। সংগঠনের উত্তর এখানে আর আপনার ইমেইলে যাবে।